পাবনায় যৌন উত্তেজক সিরাপ তৈরির কারখানায় অভিযান চালিয়ে পাঁচ লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করে দিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ ও জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এ সময় আফুরিয়া ফাস্ট ফুড কারখানায় বিপুল অবৈধ এসএস পাউডার, তাদের উৎপাদিত সিরাপসহ বিভিন্ন কেমিকেল পাওয়া যায়। সূত্র জানায়, এক যুগ ধরে পাবনার আফুরিয়ায় ফাস্ট ফুড (এইচবিডি) ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড কোম্পানির মালিক আব্দুর রাজ্জাক ও তাঁর শ্যালক আরিফ ফ্রুট সিরাপ তৈরির অনুমোদন নিয়ে যৌন উত্তেজক সিরাপ তৈরি করে বাজারজাত করে আসছে। তাদের উৎপাদিত এসব যৌন উত্তেজক সিরাপ পান করে এরই মধ্যে অনেকেই সর্বস্ব
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.