আজ ত্রিশ বছর পূর্ণ হলো ১৯৯১ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের। ২৯ এপ্রিল রাতে এটি বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলে প্রায় ২৫০ কিলোমিটার বেগে আঘাত হানে; যা ক্যাটাগরি-৪ ঘূর্ণিঝড়ের সমতুল্য। স্থলভাগে আঘাতের পর এর গতিবেগ ধীরে ধীরে হ্রাস পেয়ে ৩০ এপ্রিল বিলুপ্ত হয়। এ ঘূর্ণিঝড়ে ৬ মিটার (২০ ফুট) উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকা প্লাবিত হয়ে প্রায় ১ লাখ ৩৮ হাজার মানুষ প্রাণ হারায়। এদের বেশিরভাগই নিহত হয় চট্টগ্রাম বিভাগের উপকূল ও দ্বীপসমূহে। সন্দ্বীপ, মহেশখালী, হাতিয়া দ্বীপে নিহতের সংখ্যা সর্বাধিক। ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে যায় ফসলের ক্ষেত, লাখ-লাখ গবাদি পশু। কর্ণফুলি নদীর তীরে কংক্রিটের বাঁধ থাকলেও এটি জলোচ্ছ্বাসে ধ্বংস হয়।
You have reached your daily news limit
Please log in to continue
উপকূল রক্ষায় প্রয়োজন দ্বীপ উন্নয়ন বোর্ড
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন