You have reached your daily news limit

Please log in to continue


মহামারী মোকাবিলায় প্রয়োজন সর্বাত্মক মনোযোগ

করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশে চলছে ‘লকডাউন’। দ্বিতীয় ঢেউ আসবে এমন একটা সম্ভাবনার কথা সবাই জানলেও তা মোকাবিলার কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ নিতে দেখা যায়নি। যার কারণে চিকিৎসা-সংকটসহ শ্রমজীবী খেটে-খাওয়া মানুষ মহাবিপদে পড়েছেন। বিশেষ করে যারা দিন এনে দিন খান তাদের কষ্টের সীমা নেই। সিপিডির গবেষণায় বলা হয়েছে, করোনাকালে শুধু শহরে কাজ হারিয়েছেন ১০ লাখ শ্রমিক। অন্যদিকে ক্রমাগত বেড়ে চলেছে মৃত্যুহার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা যায়, শুধু মার্চ-২০২১-এ আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৭৯ জন। এর মধ্যে মারা গেছেন ৬৩৮ জন। এখন প্রতিদিন মৃতের সংখ্যা শতকের কাছাকাছি। করোনা তার ধরন পাল্টেছে। এখন জ্বর, সর্দি ছাড়াও করোনা শনাক্ত হচ্ছে। ছড়িয়ে যাচ্ছে সারা বাংলাদেশে। আক্রান্ত বাড়তে থাকায় হাসপাতালে প্রকট হয়ে উঠেছে আইসিইউ ও সাধারণ শয্যা-সংকট। সারা দেশে করোনা আক্রান্ত রোগীদের জন্য সাধারণ শয্যা রয়েছে মাত্র ৯ হাজার ৭১১টি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন