ম্যালেরিয়া নির্মূল অসম্ভব নয়

কালের কণ্ঠ ডা. আশরাফুল হক প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১, ১০:৫৩

ম্যালেরিয়া শব্দের সঙ্গে আমরা বহুলভাবে পরিচিত। এটি আসলে একটি ইতালীয় শব্দ, যা এসেছে Mala-aria থেকে। যার অর্থ দূষিত বায়ু বা বাতাস। আজ থেকে প্রায় ৫০ হাজার মতান্তরে এক লাখ বছর আগে থেকে ম্যালেরিয়া দেখা গিয়েছিল, যা মূলত ১০ হাজার বছর আগে থেকে ব্যাপক আকার ধারণ করে কৃষিকাজের উন্নতির সঙ্গে। কারণ ঘন জঙ্গল বা গাছগাছালির সঙ্গে মশার উপদ্রব বৃদ্ধি পায়। আর ম্যালেরিয়ার বাহকই হলো মশা।


২০১৯ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী চার লাখ ৯ হাজার জন মারা গেছে এবং দুই কোটি ২৯ লাখ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে বিশ্বব্যাপী। ২০১৬ সালের উপাত্ত অনুযায়ী প্রায় ৫৭ শতাংশ মৃত্যু হ্রাস পেয়েছে বিগত ১৫ বছরে। এটি এক দিক দিয়ে আশার খবরই বটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও