You have reached your daily news limit

Please log in to continue


এই অপূরণীয় ক্ষতি আর কত দিন গুনতে হবে?

একের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। এ দুর্ঘটনা এমনই যে, পরিবার পর্যন্ত বিলুপ্ত হয়ে যাচ্ছে। একটি পরিবারের সকল সদস্যের মৃত্যু হচ্ছে। গত ১৬ মার্চ রাজশাহী-ঢাকা মহাসড়কের কাপাশিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসে থাকা ১৭ জনই নিহত হয়।

এর মধ্যে এক পরিবারের নারী-শিশুসহ ১১ জন নিহত হয়। পুরো পরিবারটি মুহূর্তে বিলীন হয়ে যায়। এমন হৃদয়বিদারক দুর্ঘটনার কথা শুনে উপলব্ধি করা সম্ভব নয়। পরিবারটির আত্মীয়-স্বজনদের কাছে তা কতটা ভয়াবহ ও হৃদয়ছেঁড়া তা কেবল তারাই জানেন। বিগত কয়েক মাসে দুর্ঘটনায় এমন বেশ কয়েকটি পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনায় পরিবারের একজন ব্যক্তির নিহত হওয়া যে বেদনার, একসঙ্গে পুরো পরিবারের সদস্য নিহত হওয়ার বেদনা কি তা ভাষায় প্রকাশ করার মতো নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন