You have reached your daily news limit

Please log in to continue


করোনা আক্রান্ত বিশ্বে জীবন ও জীবিকা: কী দেখলাম কী শিখলাম

২০২০ সালের গোড়াতে শুরু হওয়া কোভিড মহামারির তাণ্ডবে সারা পৃথিবীতে বড় ধরনের সংকট চলছে। বছরের মাঝামাঝি নাগাদ সংক্রমণ কিছুটা কমে এলেও শরৎকালে আবার বাড়তে থাকে এবং ইউরোপের অনেক দেশেই দ্বিতীয় ঢেউ এসে আঘাত হানে। এখনো সেই আঘাতে বিভিন্ন দেশ জর্জরিত। এর আক্রমণ থেকে জীবন বাঁচানোর জন্য যে ধরনের ব্যবস্থা নিতে হচ্ছে, তার ফলে জনজীবন হয়ে পড়ে বিপর্যস্ত এবং মানুষের জীবিকা পড়ে ঝুঁকির মুখে। জীবন আর জীবিকার এই দ্বন্দ্বে মানুষ হয়ে পড়ছে নাস্তানাবুদ। ২০২০ সালের বসন্তকাল থেকেই বৈশ্বিক অর্থনীতি পড়েছে গভীর মন্দায়। অর্থনৈতিক মন্দার ফলে বিভিন্ন দেশে বেকারত্ব ও কর্মহীনতা বেড়েছে দ্রুত। বস্তুত, বিংশ শতাব্দীর তিরিশের দশকের মহামন্দা বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানবজাতি এ রকম সংকটে আর পড়েনি। এই সংকটের প্রকৃত চেহারাটি কী? কেমন তার প্রভাব কর্মজগতের ওপর? কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সংকট কাটিয়ে ওঠার জন্য? কতটা কার্যকর হচ্ছে সেসব পদক্ষেপ? মহামারির সময় আমরা দেখেছি দরিদ্র এবং নিম্নবিত্ত মানুষের অসহায় অবস্থা। কেন তাদের এই অবস্থা হলো? কী করলে ভবিষ্যতে কোনো সংকটে তাঁরা এতটা অসহায় অবস্থায় পড়বেন না? মহামারি-পরবর্তী অবস্থায় সাধারণ মানুষ যেন আগের চেয়ে শক্তিশালী অবস্থানে ফিরে যেতে পারে, তার জন্য কী করা যেতে পারে—এসব প্রশ্ন নিয়ে চলছে গবেষণা এবং আলোচনা—সারা বিশ্বে যেমন, বাংলাদেশেও।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন