পুরো জাতি আজ ব্যাপক আনন্দের সাথে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস পালন করছে। আজ আমাদের হৃদয় আনন্দে উদ্বেলিত। আনন্দ প্রকাশের ভাষা আমাদের নেই। যাদের কল্যাণে আজ আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছি তাদের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি ও শুভেচ্ছা।
আমাদের মাতৃভূমি বাংলাকে স্বাধীন করার জন্য ত্যাগ করতে হয়েছে অনেক কিছু, দিতে হয়েছে লাখ প্রাণের তাজা রক্ত। পাকিস্তানি শাসনের শৃঙ্খল থেকে স্বাধীনতা ঘোষণার সেই গৌরব ও অহংকারের দিন ২৬ মার্চ। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার হত্যা, ধ্বংস ও পৈশাচিকতার বিরুদ্ধে ৯ মাসের মরণপণ লড়াইয়ের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের, জন্ম হয় লাল-সবুজ পতাকার। এদিনে বাঙালি পরাধীনতা থেকে দেশমাতৃকাকে রক্ষার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে হাতে তুলে নিয়েছিল অস্ত্র। আক্রমণকারী পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে নেমেছিল সশস্ত্র যুদ্ধে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.