২০২১ সালে করোনা-পরবর্তী নতুন আশা নিয়ে বুক বেঁধেছে বিশ্ববাসী। বাংলাদেশের ১৮ কোটি জনগণ তার ব্যতিক্রম নয়। হবেই বা কেন? আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে না গিয়ে নিশ্চিন্তে বলতে পারি, ২০২০ সালের বৈশ্বিক মহামারি আমরা ভালোভাবেই মোকাবিলা করেছি। আমি নিশ্চিত, বাংলাদেশের প্রতি আল্লাহর খাস নেয়ামত ও রহমত আছে।
এসবের সঙ্গে ১৫ আগস্টের যোগসূত্র কোথায়? ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কময় কালো দিবস ও জাতীয় লজ্জা। স্বাধীন বাংলাদেশের দুই-দুইজন রাষ্ট্রপতি দেশ স্বাধীনের এক যুগের মাঝে নৃশংসভাবে খুন হওয়া আমাদের রাষ্ট্রের ইতিহাসে অমোচনীয় কলঙ্কের ললাট টিপ। অধুনা ১৫ আগস্টের কথা স্মরণ করিয়ে প্রচ্ছন্ন হুমকি বাংলাদেশের অভ্যম্তরীণ বিষয় ভাবাটা অযৌক্তিক কেন, তা বুঝতে চলুন বৈশ্বিক পরিমণ্ডলের অবস্থান বুঝে নিই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.