শৃঙ্খলা ভঙ্গের দায়ে আক্কেলপুর পৌর বিএনপি নেতাকে বহিষ্কার
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২২
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জয়পুরহাট জেলার আক্কেলপুর পৌর বিএনপি নেতা মো. রেজাউল করিম সরদারকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (৮ ফেব্রুয়ারি) দলটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র মোতাবেক জয়পুরহাট জেলাধীন আক্কেলপুর পৌর বিএনপি নেতা রেজাউল করিম সরদারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১০ মাস আগে
১ বছর, ১০ মাস আগে