ক্ষমতাসীন সরকার কারসাজি, জালিয়াতি ও ধোঁকাবাজির সরকার : রিজভী
বর্তমান ক্ষমতাসীন সরকারকে কারসাজি ও জালিয়াতি ও ধোঁকাবাজির সরকার বলে আখ্যায়িত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর রায়সাববাজার মোরে ছাত্রদলের সহসভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে শীত বস্ত্র বিতরণের আগে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, এই সরকার শীতার্ত মানুষের জন্য কিছুই করেনি। তারা ঘরের মধ্যে বন্দি হয়ে আছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ওবায়দুল কাদের ঘর থেকে বের হন না। প্রধানমন্ত্রী মানুষের প্রতি দরদ থাকলে বের হয়ে দেখতেন মানুষ কত কষ্টে আছেন। মানুষ কিভাবে হাসপাতলে বেড পায় না, অক্সিজেন পায় না, ধুঁকতে ধুঁকতে মানুষ মারা যাচ্ছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
প্রথম আলো
| বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
২ বছর আগে
২ বছর, ১ মাস আগে