৭ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু
পদ্মা ও মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে এই নৌপথে ফেরি চলাচল শুরু হয়। চাঁদপুর-শরীয়তপুর নৌপথের ফেরিঘাট ইনচার্জ ফয়সাল আলম চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন। ফয়সাল আলম জানান, ঘন কুয়াশার কারণে গতকাল রোববার দিবাগত রাত দেড়টা থেকে চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় ঘাটের দুই পাড়ে শতশত যানবাহন আটকা পড়ে। কুয়াশা কিছুটা কেটে গেলে আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে আবারো ফেরি চলাচল স্বাভাবিক হয়। এই নৌপথে প্রতিদিন পাঁচটি ফেরি চলাচল করে বলে জানিয়েছেন ফয়সাল আলম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.