পাবনার ফরিদপুর উপজেলায় আলী হোসেন (৮) নামের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা সদরের বড়াল নদ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।নিহত আলী হোসেন উপজেলার পুঙ্গলী ইউনিয়নের দিঘুলিয়া দাবাড়িয়া গ্রামের আতাউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আলী হোসেন প্রতিবেশীদের সঙ্গে বাড়ির পাশে ধর্মসভা শুনতে যায়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। রাতভর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে নদের পানিতে একটি বস্তা ভাসছিল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.