রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় রতন প্রিয় চাকমা ওরফে ধীমান (৩২) নামে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের পাকুচ্ছ্যাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে পাকুচ্ছ্যাছড়ি এলাকায় নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন ধীমান। রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বৃত্ত ধীমানকে বাড়ির বাইরে ডেকে নিয়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করার পর চলে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.