You have reached your daily news limit

Please log in to continue


দিনাজপুরে ইয়াবসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার রামডুবি ইউনিয়নের দশমাইল এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা, ১টি মোটরসাইকেল, ৩টি মোবাইল, ৫টি সিমকার্ড, ৩টি মেমোরিকার্ড উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন- কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ধনীগ্রাম এলাকার নান্নু মিয়ার ছেলে সোহানুর রহমান (২০) ও দীপনগর এলাকার মোতালেব হোসেনের ছেলে মুন্না ইসলাম (২০)। র‌্যাব নীলফামারী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক হালিউজ্জামান জানান, গ্রেফতার ব্যক্তিরা চিহিৃত মাদক ব্যবসায়ী। এ ঘটনায় সংশ্লিষ্ঠ থানায় মামলা করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন