You have reached your daily news limit

Please log in to continue


সাড়ে চার মাসে তাঁর ২২ বার করোনা পরীক্ষা!

তাঁর কাজটাই এমন যে আজ এক দেশে তো কাল অন্য দেশে ঘুরে বেড়াতে হয়। এই করোনাভাইরাসের মধ্যেও ভারত-সংযুক্ত আরব আমিরাত করেছেন বারবার। অন্য দেশেও হয়তো যেতে হয়েছে বিভিন্ন কাজে। আর এত ভ্রমণ, মানে মিশেছেন কত মানুষের সঙ্গে! করোনা পরীক্ষা তাই করাতেই হতো সৌরভ গাঙ্গুলীকে। তাই বলে এতবার! ভারতের কিংবদন্তি অধিনায়ক ও বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি নিজেই জানিয়েছেন, গত সাড়ে চার মাসে ২২ বার করোনা পরীক্ষা করিয়েছেন তিনি। সৌভাগ্যবশত একবারও পজিটিভ আসেনি টেস্টের ফল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন