You have reached your daily news limit

Please log in to continue


পেট্রল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে দেওয়া সেই স্বামী রিমান্ডে

স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় অভিযুক্ত আসামি সেলিম উল্লাহ ওরফে রাফেলকে (৩৪) তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। সোমবার চট্টগ্রাম আদালতে রাঙ্গুনিয়া থানা পুলিশ আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিন তিনদিন রিমান্ড মঞ্জুর করেন। তবে আদালতে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। অপর দিকে মঙ্গলবার ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে গৃহবধূ ইয়াছমিনের অপারেশন হবে।পেট্রলের আগুনে গুরুতর দগ্ধ গৃহবধূর বাবা হারুন রশীদ গত শুক্রবার রাঙ্গুনিয়া থানায় মামলা করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন