ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
যশোরে ট্রেনের ধাক্কায় কয়লাবোঝাই একটি ট্রাকের চালক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে যশোরের মুড়লী রেলক্রসিয়ে রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।
নিহত ট্রাকচালকের নাম আকবর হোসেন (৪৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শীলা গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় ট্রাকটি ভেঙে রেললাইনের ওপর পড়ায় কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি যাত্রী নিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.