লিবিয়া উপকূলে নৌকা ডুবে ৭৪ শরণার্থীর মৃত্যু
লিবিয়া উপকূলে শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৭৪ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। ওই নৌকাটিতে ১২০ জনের বেশি যাত্রীকে বহন করা হয়েছিল।
চলতি বছর বিভিন্ন দেশ থেকে ইউরোপে শরণার্থীদের ঢল বেড়ে গেছে। উন্নত জীবনের আশায় অনেকেই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশের চেষ্টা করে থাকে। সাম্প্রতিক সময়ে লিবিয়া এবং প্রতিবেশী তিউনিসিয়া থেকে বেশি সংখ্যক শরণার্থী ইউরোপে পাড়ি জমাচ্ছে।