You have reached your daily news limit

Please log in to continue


দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ রোনালদো

প্রায় দশ দিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। টানা কয়েকদিন আইসোলেশনে থাকার পর আবার কোভিড-১৯ টেস্ট করিয়েছিলেন তিনি। সেখানে তার রেজাল্ট পজিটিভ এসেছে। খবরটি প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। তার জানিয়েছে দ্বিতীয় ধাপের পরীক্ষাতেও রোনালদোর শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। এর ফলে চলতি মাসে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না তিনি। এর আগে গত ১৩ অক্টোবর পর্তুগাল ফুটবল ফেডারেশন (পিএফএফ) রোনালদোর করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছিল। তার শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা না গেলেও করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন। এদিকে পর্তুগালে থাকা অবস্থায় করোনা ধরা পড়ার পর সোজা ইতালিতে চলে যান সিআর সেভেন। সেখানে নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে থাকলেও তার বিরুদ্ধে কোভিড প্রটোকল ভঙ্গের অভিযোগ এনেছিলেন ইতালিয়ান ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন