মেহেরপুরে গৃহবধূকে গরম পানি দিয়ে ঝলসে মারার অভিযোগ
গাংনী উপজেলার বামন্দিতে গরম পানি দিয়ে ঝলসিয়ে রুবিনা খাতুন (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যায় স্বামী। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকেই স্বামী মিলন হোসেন ও শাশুড়ি সিফারা খাতুনসহ পরিবারের সদস্যরা আত্মগোপনে রয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বামন্দি পশ্চিমপাড়ায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। গৃহবধূর মনিকা নামে দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামী মিলন হোসেন বেসরকারি এনজিও সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের মাঠ কর্মকর্তা হিসেবে ওই এলাকায় কর্মরত রয়েছেন।অভিযুক্ত মিলন মেহেরপুর সদর উপজেলার মনোহরপুর গ্রামের হাতেম আলীর ছেলে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.