ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুর বাজারের একটি ইলেকট্রনিক্স দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে লালপুর বাজারের পূর্বপাশে বাকের ইলেট্রনিক্স নামক দোকানে এই চুরির ঘটনাটি ঘটে। চোরেরা দোকানের চালের টিন ও সিলিং কেটে ভিতরে ঢুকে এলইডি টিভি, এনড্রয়েড মোবাইলও নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় শুক্রবার বিকেলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।আটককৃতরা হলেন, আল আমিন (২৮), মোশারফ (২৪) ও মাশুক (৩৮)।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.