You have reached your daily news limit

Please log in to continue


হাথরসে ঢুকতে বাধা কেন, জানাল যোগী প্রশাসন

হাথরসের নির্যাতিতা তরুণীর বাড়ি পর্যন্ত যাওয়া তো দূর অস্ত, গ্রামের ধারেকাছে কাউকে ঘেঁষতে দিচ্ছে না পুলিশ। সাংবাদিকরা ঢুকতে পারেননি। কোনও রাজনৈতিক নেতাকে সেখানে যেতে দেওয়া হয়নি। পুলিশ গোটা গ্রাম, বিশেষত নির্যাতিতার বাড়ি যে ভাবে ঘিরে রেখেছে, একটা মাছি গলার উপায় নেই। কেন পুলিশ কাউকে গ্রামে যেতে দিচ্ছে না, কেন সাংবাদিকরা পেশার তাগিদে ধর্ষিতার পরিবারের কারও সঙ্গে কথা বলতে পারছেন না, সে প্রশ্ন উঠেছে। বিজেপির বর্ষীয়ান নেত্রী উমা ভারতীও সে প্রশ্ন তুলেছেন। এ-ও বলেছেন, তিনি সুস্থ থাকলে দলিত তরুণীর গ্রামে গিয়ে তাঁর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলতেন। বিরোধী রাজনীতিক, সাংবাদিকদের যাতে গ্রামে প্রবেশে বাধা না দেওয়া হয়, যোগী আদিত্যনাথের কাছে সে আর্জিও তিনি জানিয়েছেন। উমা ভারতীর মতে, হাথরসের ঘটনায় একের পর এক পদক্ষেপে বিজেপি ও উত্তরপ্রদেশ সরকারের ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন