You have reached your daily news limit

Please log in to continue


ঈশ্বরদীতে নৌকার নির্বাচনী ক্যাম্পে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় দুটি মামলা

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের দুটি নির্বাচন অফিস ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনায় ঈশ্বরদী থানায় দুটি মামলা দায়ের হয়েছে। দুটি মামলায় ৫৬ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরো ৪৫ জনকে আসামি করা হয়েছে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ সেখ নাসীর উদ্দিন বৃহস্পতিবার রাতে মামলা দায়েরের ঘটনা নিশ্চিত করেছেন। মামলা নম্বর ৩৯ ও ৪০। প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব হামলা ও মামলা দায়েরের ঘটনা ষড়যন্ত্রমূলক বলে দাবী করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন