You have reached your daily news limit

Please log in to continue


মৃত নবজাতক রেখে জীবিতকে চুরি, অবশেষে উদ্ধার

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত নবজাতক রেখে জীবিতকে চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে চুরির পর গতকাল সোমবার সকালে সদরপুর উপজেলার ঠেঙ্গামারী গ্রামের ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির বাড়ি থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ। জানা গেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট এলাকার আকলিমা নামের এক নারী চার দিন আগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একটি মেয়ে সন্তান প্রসব করেন। শিশুটি গতকাল সোমবার ভোরের দিকে হাসপাতাল থেকে চুরি হয়ে যায়। এ ব্যাপারে আকলিমা ফরিদপুর কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেন। ওই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রবীর কুমার রায়ের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন