You have reached your daily news limit

Please log in to continue


খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৭ নভেম্বর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ আগামী ১৭ নভেম্বর ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ কারাগারে নবনির্মিত দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রুহুল আমিন এ দিন নির্ধারণ করেন। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ আদালতে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তাঁর পক্ষে সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন। এ মামলার অপর আসামিরা হলেন সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্র
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন