You have reached your daily news limit

Please log in to continue


তাঁরা ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন

ব্যবসা-বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান থাকার পরও এক দেশের সঙ্গে আরেক দেশের গভীর মতবিরোধ থাকা অস্বাভাবিক কিছু নয়। এ ছাড়া আরও অনেক পারিপার্শ্বিক অবস্থা থাকতে পারে, যার ফলে দুটি দেশের সম্পর্ক নিষ্ফলা হয়ে ওঠে। যেমন উত্তর কোরিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার কার্যত কোনো সম্পর্ক নেই। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমানে কোনো সম্পর্ক নেই। কিউবার সঙ্গে কিছুদিন আগেও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ছিল না। অন্যদিকে ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নেই। কাতারের সঙ্গে সৌদি আরবের প্রায় সব সম্পর্ক শেষ হয়ে গেছে। এ ছাড়া ইসরায়েলের সঙ্গে আরব বিশ্বের বেশির ভাগ দেশের সম্পর্ক নেই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন