এমপিও বঞ্চিত শিক্ষকদের আবেদনের সুযোগ ১৫ সেপ্টেম্বর
এনটিআরসিএর দ্বিতীয় নিয়োগ চক্রে এমপিও পদে যোগদান করেও বিভিন্ন কারণে এমপিওভুক্ত হতে পারছেন না অনেক শিক্ষক। এমপিও বঞ্চিত এসব প্রার্থীদের আবেদন চেয়েছে এনটিআরসিএ। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদান করতে পারেননি অনেক প্রার্থী। তাদেরও আবেদন করতে বলা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে এসব প্রার্থীদের আবেদন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক দ্বিতীয় নিয়োগ চক্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশকৃত প্রার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, যারা দ্বিতীয় নিয়োগ চক্রে এমপিও পদে সুপারিশপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করেছেন কিন্তু এমপিওভুক্ত হতে পারেননি কিংবা সুপারিশপ্রাপ্ত হয়ে প্রতিষ্ঠানে যোগদান করতে পারেননি, তাদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে অত্র কার্যালয়ে আবেদন প্রেরণের জন্য অনুরোধ করা হলো। ওই তারিখের পর সংশ্লিষ্ট বিষয়ে কোনও আবেদন গ্রহণ করা হবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.