You have reached your daily news limit

Please log in to continue


‘সব সময় হুইল চেয়ারে থাকতে হয় তাকে’

চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ায় স্বস্তিতে বিএনপি। তবে বিদেশ যাওয়ার অনুমতি না মেলায় মনোক্ষুন্ন তারা। বিএনপির মহাসচিব বলছেন, অসুস্থ বেগম জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা। সময় সংবাদের সঙ্গে সাক্ষাৎকারে এ কথা বলেন বিএনপি মহাসচিব। দ্বিতীয় দফায় বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর সরকারি সিদ্ধান্তে অনেকটা নির্ভার বিএনপি। যদিও বিদেশ নিয়ে চিকিৎসার বিষয়ে সরকারের সাড়া না মেলার বিষয়টি ভাবাচ্ছে দলকে। সার্বিক বিষয় নিয়ে সময় সংবাদের সঙ্গে কথা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আনুষ্ঠানিক চিঠি না পেয়ে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো নিয়ে কোন মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে বলেছেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন