‘কেজিএফ’ তারকা ইয়াশপুত্রের নাম কী

এনটিভি বলিউড, মুম্বাই প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪০

অবশেষে নিজের আদুরে পুত্রসন্তানের নাম প্রকাশ করলেন ‘কেজিএফ’ তারকা ইয়াশ। সন্তানের নামকরণের অনুষ্ঠানের একটি ভিডিও অন্তর্জালে প্রকাশ করেছেন এ দক্ষিণী তারকা। বলিউড বাবলের খবর, ইয়াশ ও তাঁর স্ত্রী রাধিকা পণ্ডিতের কোলজুড়ে এর আগে এসেছিল কন্যাসন্তান আইরা। ২০১৮ সালের ডিসেম্বরে আইরার জন্ম হয়। গত বছরের অক্টোবরে এ দম্পতির পুত্রসন্তান পৃথিবীতে আসে। এবার দ্বিতীয় সন্তানের নাম প্রকাশ করলেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াশ ও রাধিকা তাঁদের সন্তানকে জুনিয়র বলে ডাকেন। এর পর থেকে ভক্তরা অপেক্ষায় ছিলেন, কবে প্রকাশ হবে ইয়াশপুত্রের নাম। এবার তাঁরা জানালেন, ছেলের নাম রেখেছেন যথর্ব। ইনস্টাগ্রামে দারুণ একটি ভিডিও প্রকা

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও