বিশেষ পরিস্থিতিতে জাতীয় জীবনের কোন কোন বিষয় অগ্রাধিকার পাবে, সে ব্যাপারে আমাদের বিবেচনা অত্যন্ত সীমিত। তার ফলে জাতির ক্ষতি এত বেশি ও সুদূরপ্রসারী হয়, যা আর কখনোই পুষিয়ে নেওয়া সম্ভব নয়। কোভিড-১৯-এর মহামারির সম্ভাব্য ব্যাপকতা ঠেকাতে সরকার গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে।
সাড়ে পাঁচ মাস টানা বন্ধ থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তেলাপোকা ও অন্যান্য পোকামাকড় নির্বিঘ্নে বংশবিস্তার করেছে। শ্রেণিকক্ষের বেঞ্চ ও চেয়ার-টেবিল ভরে গেছে চামচিকার বিষ্ঠায়। তবে একসময় যখন বিদ্যালয় খুলবে, তখন ওসব নোংরা সাফ করা যাবে; কিন্তু দীর্ঘ সময় ছাত্রছাত্রীরা শ্রেণিকক্ষের বাইরে সহপাঠীদের থেকে বিচ্ছিন্ন থাকায় তাদের যে ক্ষতি হলো, তা কোনো দিনই পূরণ করা সম্ভব হবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.