বঙ্গবন্ধুর শিক্ষা, শিক্ষক ও শিক্ষাঙ্গন
গল্পটা এক ‘খোকা’র; যাঁর শিক্ষা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ, সহপাঠী ও ছাত্রদের কল্যাণে ছাত্রাবস্থায় নিজেকে সঁপে দেয়ার ঘটনা, দেশ ও জাতি গঠনে নিজেকে তৈরি করেছিলেন হিতাকাঙ্ক্ষী শিক্ষানুরাগী, পরোপকারী মানুষের রোল মডেল। ঠিক ১০০ বছর আগে হয়েছিল তাঁর জন্ম। এই ভূখণ্ড তখন ‘বাংলাদেশ’ নামে পরিচিত হয়ে ওঠেনি। সময়টি ছিল উত্তাল। দেশপ্রেম, স্বাজাত্যবোধ আর হিন্দু-মুসলিম ঐক্যের পাশাপাশি কংগ্রেস-মুসলিম লীগের বিভেদের রাজনীতিতে ক্ষত-বিক্ষত ছিল বাংলার সামাজিক ও রাজনৈতিক জীবন। অবিভক্ত ভারতে একদিকে ছিল স্বাধীনতা সংগ্রামীদের সশস্ত্র লড়াই, অন্যদিকে গান্ধীজি করছিলেন অহিংস আন্দোলন।
- ট্যাগ:
- মতামত
- শিক্ষক
- শিক্ষা ব্যবস্থা
- শিক্ষাঙ্গন