রিকশা থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে চলন্ত রিকশা থেকে নিচে পড়ে রওশনারা(৮০)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ সকাল সাড়ে দশটায় এ দুর্ঘটনা ঘটার পর তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল, পরে সেখান থেকে দুপুর সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত বৃদ্ধার মেয়ে রোকেয়া বেগম জানান, গত পরশু আমার মা রওশনারা মাতুয়াইল মঘল নগর এলায় আমার বাসায় বেড়াতে আসছিলেন।আজ সকালে মায়ের অতিরিক্ত প্রেসার উঠে যাওয়ায় কারণে তাকে ও আমার দুই শিশু সন্তানকে টিকা দেয়ার উদ্দেশ্যে বাসা থেকে রিকশা যোগে হাসপাতালে যাওয়ার পথে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের বিপরীত পাশে রাস্তায় কলাবাহী ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। এতে রিকশা থেকে নিচে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন।তিনি আরো জানান, আমি, আমার ছেলে রাহিম (দেড় বছর) এবং মেয়ে লামিয়া (৬ বছর) রিকশায় ছিলাম। তবে আমাদের কোন কিছু হয়নি। নিহত রওশনারা চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার লঞ্চঘাট গ্রামের মৃত আলী হোসেনের স্ত্রী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মৃত্যু
- রিকশা থেকে পরে