জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ২০১৩ সালে ‘ভালোবাসা আজকাল’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন দেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শাকিব খান ও মাহিয়া মাহি। ছবিটি পরিচালনা করেছিলেন নির্মাতা পি এ কাজল। দীর্ঘ সাত বছর পর আবারও তাঁরা জুটি বাঁধছেন ‘নবাব এলএলবি’ ছবিতে, এমন ঘোষণা দিয়েছিলেন পরিচালক অনন্য মামুন। এ বছর মার্চের শুরুতে ওই ঘোষণা দেন নির্মাতা অনন্য মামুন। শাকিবের বিপরীতে চিত্রনায়িকা মাহিয়া মাহি ছাড়াও অর্চিতা স্পর্শিয়াকে দেখা যাবে বলে জানান তিনি। মার্চে ছবির শুট শুরুর কথা ছিল, তবে করোনার প্রকোপে শুট হয়নি। শাকিব খান ও মাহিয়া মাহির জুটি বাঁধার খবরে তাঁদের ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়। তবে আসলেই তাঁরা জুটি বাঁ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.