বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ বৃহস্পতিবার রাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত লাখ ১৩ হাজার ৭৫৯ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের এক কোটি ৯০ লাখ ৯৩ হাজার ২৮২ জন। তাদের মধ্যে বর্তমানে ৬১ লাখ ২৫ হাজার ৫৯২ জন চিকিৎসাধীন এবং ৬৫ হাজার ৩৩৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ২২ লাখ ৫৪ হাজার ৬১৫ জন সুস্থ হয়ে উঠেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.