ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর টের পেলাম কপালের ভাঁজে সেশনজটের অভিশাপ সুস্পষ্ট হয়ে আছে। জীবন থেকে উধাও হয়ে গেছে তিন-চারটি বছর। এতে মূল্যবান সময় ক্ষয়ে যাওয়ার বেদনায় বিমর্ষ হয়ে ছিলাম। একপ্রকার দিশেহারা হয়ে জীবনের পথ খুঁজছিলাম। তখনই প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা দেওয়ার সুযোগ এলে—২৮তম বিসিএস। দেশে তখন ফখরুদ্দীন-মইনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার। পিএসসির চেয়ারম্যন তখন সদ্য প্রয়াত সা’দত হুসাইন।