ভালুকায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

এনটিভি ভালুকা প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ১৭:৪৫

পুকুরের পানিতে ডুবে অকালে ঝরে গেল নিষ্পাপ আপন দুই বোনের প্রাণ। গতকাল শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুরা হলো মিনহা আক্তার (২) ও সিনহা আক্তার (৪)। তারা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মাইনুদ্দিনের মেয়ে। স্থানীয় ও শিশুদের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নয়াপাড়া গ্রামের মাইনুদ্দিনের পরিবার যখন বিভিন্ন কাজে ব্যস্ত তখন তাঁর দুই শিশু কন্যা মিনহা ও সিনহা পুকুরপাড়ে খেলা করছিল। কাজের সময় সন্তান যেন বিরক্ত না করে এজন্য মা তাদের পুকুরপাড় থেকে সরিয়েও নেননি। একসময় সবার অজান্তে খেলতে খেলতে দুই বোন পুকুরের পানিতে পড়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে