You have reached your daily news limit

Please log in to continue


মাথা ন্যাড়া করার পরিকল্পনা ছিল সাহেদের : র‍্যাব

বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটে তাঁকে সাতক্ষীরা সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়। ভারতে পালানোর চেষ্টার সময় সাহেদ জিন্সের প্যান্ট ও নীল রঙের শার্টের ওপর কালো রঙের বোরকা পরে ছিলেন। তাঁর মাথার সাদা চুল ছিল কালো। এ নিয়ে সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে সংক্ষিপ্ত ব্রিফিং করেন র‍্যাবের অপারেশন শাখার অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) কর্নেল তোফায়েল আহমেদ। এ সময় তিনি বলেন, গ্রেপ্তার এড়াতে সাহেদ মাথার সাদা চুল কালো করেছিলেন। গোঁফও কেটে ফেলেছিলেন। এ ছাড়া তিনি মাথা ন্যাড়া করার পরিকল্পনা করেছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন