আরও ভালো হবে 'এক্সট্র্যাকশন টু'র মিশন

চ্যানেল আই প্রকাশিত: ১৩ জুলাই ২০২০, ১৪:৫৬

নেটফ্লিক্সের এই পর্যন্ত সবচেয়ে সাড়া জাগানোর ছবির তালিকায় উঠে এসেছে ক্রিস হেমসওয়ার্থ অভিনীত ‘এক্সট্র্যাকশন’ ছবিটি। জো রুশো জানিয়েছেন তিনি ‘এক্সট্র্যাকশন’র সিকুয়েল লেখার কাজ শুরু করেছেন। তিনি জানিয়েছেন, আরও ভালো হবে ‘এক্সট্র্যাকশন টু’-এর মিশন।

সিনেমাব্লেন্ডে দেয়া এক সাক্ষাতকারে রুশো বলেছেন, ‘আমি সিকুয়েল লেখা শুরু করেছি তিন সপ্তাহ আগে। লেখার জন্য এটা দারুণ একটি চরিত্র, সাথে যদি থাকে হেমসওয়ার্থের দারুণ পারফর্মেন্স। এটা আমার কাজকে আরও সহজ করে দেয়। আমি মনে করি পরের মিশনটা আরও ভালো হবে, ইমোশনালি এবং ফিজিক্যালি।’ ২৪ এপ্রিল মুক্তি পাওয়া ‘এক্সট্র্যাকশন’ এর গল্পটিও জো রুশোর লেখা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে