You have reached your daily news limit

Please log in to continue


শিক্ষা ব্যবস্থায় করোনার প্রভাব, এক কোটি শিশু ফিরবে না স্কুলে

করোনাভাইরাস সংক্রমণের আগেই বিশ্ব জুড়ে স্কুলে না যাওয়ার তালিকায় ছিল কয়েক কোটি শিশু। এ সংখ্যা আরো বাড়বে বলে সম্প্রতি আশঙ্কা প্রকাশ করলো যুক্তরাজ্যের সংগঠন সেভ দ্য চিলড্রেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে’র সূত্র অনুসারে, সেভ দ্য চিলড্রেনের মতে, করোনাভাইরাসের ফলে শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব জরুরি অবস্থা আসতে চলেছে। করোনা পরিস্থিতি সামলাতে বিশ্বের গরিব দেশগুলো শিক্ষাখাতে খরচ কমাবে। আর সেই অর্থ খরচ করা হবে অন্যান্য খাতে। তার ফলে প্রায় ৯৭ লাখ শিশু আর কখনো স্কুলের মুখ দেখবে না। সেভ দ্য চিলড্রেনের দাবি, বিশ্বের ১২টি দেশের অবস্থা সবচেয়ে খারাপ। বাকি গরিব বা মাঝারি আয়ের দেশের অবস্থাও ভাল নয়। মানুষের ইতিহাসে এই প্রথম বিশ্বজুড়ে বাচ্চাদের পুরো প্রজন্মের শিক্ষা ব্যবস্থায় আঘাত লেগেছে। তাই সংগঠনের করা প্রতিবেদনের শিরোনাম হলো ‘আমাদের শিক্ষা বাঁচাও’।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন