You have reached your daily news limit

Please log in to continue


কেউই ভালোবাসা জানাতে ভুল করেনি

চলচ্চিত্রে পূর্ণিমার অভিনয় করা হয় না অনেকদিন। যতদিন কাজ করেছেন, পেয়েছেন দারুণ জনপ্রিয়তা। অভিনেত্রী পূর্ণিমার আজ ছিল জন্মদিন। করোনাকালের এ জন্মদিন কেমন কাটালেন তিনি? জানালেন জন্মদিন ও চলচ্চিত্র নিয়ে ভাবনার কথা।   শুভ জন্মদিন। অনেকক্ষণ ধরেই আপনার ফোন ওয়েটিং! অনেক শুভেচ্ছা কল পাচ্ছেন?ধন্যবাদ। সবাই ফোন করছে, কথা বলছি। একজনের সঙ্গে কথা শেষ করতে না করতেই আরেকজনের ফোন।তার মানে এই করোনাকালেও ভালোবাসা কমেনি?একবিন্দুও কমেনি। ভালোবাসা একদম ভরপুর। এই করোনাকালেও কেউই ভালোবাসা জানাতে ভুল করেনি। এই ভালোবাসা পেতে কেমন লাগে?প্রতিবছর সবাই উইশ করে, ভালোবাসা জানায়, ফেসবুকে আমাকে নিয়ে তাঁদের ভালো লাগা-সম্মান প্রকাশ করে, শিল্পী হিসেবে আমার কাজ নিয়ে নানা কথা বলেন। আমিও জানতে পারছি, কার দৃষ্টিতে আমি কেমন। এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আমি মনে করি, এটা অ্যাওয়ার্ডের চেয়ে কম নয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন