You have reached your daily news limit

Please log in to continue


বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখ ছুঁইছুঁই

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখ ছুঁইছুঁই করছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বে বর্তমানে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৬৩৩ জন। এর মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৪৪৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৬৪ লাখ ৩৯ হাজার ৬৬৬ জন। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি। ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজার ৩১৮ জনের। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৭৮ হাজার ৩৭৬ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে ৬৪ হাজার ৩৬৫ জনের। তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৪ হাজার ৫১৫ জন। প্রাণ হারিয়েছে ১০ হাজার ৪১২ জন। এছাড়া চতুর্থ স্থানে উঠে আসা ভারতে করোনায় ৬ লাখ ৭৩ হাজার ৯০৪ জন আক্রান্ত ও ১৯ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। পঞ্চম স্থানে থাকা স্পেনে ২ লাখ ৯৭ হাজার ৬২৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছে ২৮ হাজার ৩৮৫ জন। করোনার উৎপত্তিস্থল চীনে ৮৩ হাজার ৫৫৩ জন এতে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন চার হাজার ৬৩৪। দেশটিতে করোনার সংক্রমণ থমকে গেলেও সম্প্রতি ফের আক্রান্তের ঘটনা ঘটছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন