কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি : দুজন রিমান্ডে
কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রির অপরাধে গ্রেফতার দুই মাদক কারবারির দুদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- আলম হোসেন (২৫) ও আতিকুল ইসলাম ওরফে রকি (২২)। ঢাকা মহানগর হাকিম হাবিবুর রহমান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। শুক্রবার ঢাকা মহানগর হাকিম আদালত সূত্র থেকে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার তাদের দুজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে মাদক মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। এরপর তাদের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন পুলিশ।
জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানান, তারা কক্সবাজারের সীমান্ত এলাকা থেকে মাদক এনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রয় করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.