ভিয়েতনামে আটকে পড়া ১১ জন বাংলাদেশি ভিয়েত জেট এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান যোগে শুক্রবার বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন। তারা কোভিড-১৯ মহামারীর কারণে ভিয়েতনামে আটকে পড়েছিলেন। প্রত্যাবাসিত বাংলাদেশিদের মধ্যে ২ জন ভিয়েতনামে কর্মরত ছিলেন এবং বাকি ৯ জন ভিয়েতনামে মিথ্যা চাকরির প্রতারণার শিকার।
বাংলাদেশ থেকে ভিয়েতনাম নাগরিকদের ফিরিয়ে আনার জন্য ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় অবস্থিত ভিয়েতনাম দূতাবাস এই বিশেষ বিমানটির আয়োজন করে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভিয়েতনামে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের অনুরোধে ভিয়েতনাম সরকার এ বিমানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে দিতে সম্মত হয়।
ভিয়েতনামে বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মো. আলী মহসীন রেজা স্বাক্ষরিত এক গণমাধ্যম বার্তায় এই তথ্য জানানো হয়।
বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ সামিনা নাজ ও বাংলাদেশ দূতাবাস হ্যানয়-এর কর্মকর্তাবৃন্দ প্রত্যাবাসন সংক্রান্ত সার্বিক সহযোগিতা ও বিমানবন্দরে উপস্থিত থেকে প্রত্যাবসনরত বাংলাদেশিদের বিদায় জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.