You have reached your daily news limit

Please log in to continue


সরকার করোনার ভয়াবহতা গোপন করছে: আ স ম রব

ঢাকা: জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার বলেছেন, দ্রুত পরীক্ষা, দ্রুত শনাক্তকরণ, দ্রুত আইসোলেশন এবং দ্রুত চিকিৎসা যখন খুবই গুরুত্বপূর্ণ, তখনো ৪৩টি জেলায় সরকার করোনা টেস্টের কোনো ল্যাব স্থাপন করতে পারে নি। সারাদেশের  পরিস্থিতি পর্যালোচনার নামে দেশবাসীকে আংশিক তথ্য-উপাত্ত দিয়ে সরকার করোনার ভয়াবহতা গোপন করছে। এর মাধ্যমে করোনার প্রকৃত পরিস্থিতি দেশবাসী জানতে পারছে না বরং সরকার দেশবাসীকে অন্ধকারে রেখে দিচ্ছে।  বুধবার (২৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন। তারা বলেন, আশ্চর্য‌জনক, সরকার প্রমাণিত অদক্ষ, অদূরদর্শী দুর্নীতিগ্রস্ত এবং লণ্ডভণ্ড স্বাস্থ্য ব্যবস্থাপনায় আজ পর্যন্ত ন্যূনতম সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ না করে মৃত্যুর দীর্ঘ মিছিলকে প্রলম্বিত করে যাচ্ছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়ছে। সংক্রমণের গতি এখন ঊর্ধ্বমুখী। সারা দেশে মানুষের মনে আতঙ্ক  বাড়াচ্ছে। বিশেষ করে করোনা যুদ্ধে জড়িত ফ্রন্ট লাইনের চিকিৎসক-নার্স স্বাস্থ্যকর্মী ও পুলিশের মৃত্যু জনজীবনে বড় ধরনের শঙ্কার জন্ম দিচ্ছে। আ স ম রব বলেন, দুঃখজনক যে, সম্মুখ যুদ্ধে আক্রান্ত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা নিজ হাসপাতালেই চিকিৎসা পাচ্ছেন না। বিশাল জনবল ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকার পরও সরকার হাসপাতালগুলোকে কাজে লাগাতে পারছে না। এতে করোনা পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে। করোনা ভাইরাস মহামারি সামাল দিতে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। অনিশ্চিত স্বাস্থ্য ঝুঁকিও যে অর্থনীতিতে হুমকি সৃষ্টি করতে পারে সরকার তাও বিবেচনায় নিচ্ছে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন