ইয়ামির পরকীয়ায় ভাঙে সালমানের বোনের সংসার, টিকেনি নিজের প্রেমও
স্বপ্ন ছিল আইএএস অফিসার হবেন। কিন্তু অধরা থেকে গেল সেই ইচ্ছে। তার বদলে ছুঁয়ে ফেললেন অন্য স্বপ্নের দুনিয়া। নায়িকা হয়ে ইয়ামি গৌতম শাসন করলেন বলিউড। হিমাচল প্রদেশের বিলাসপুরে ইয়ামির জন্ম ১৯৮৮ সালের ২৮ নভেম্বর। তার বাবা ছিলেন পঞ্জাবি ছবির পরিচালক। বাড়িতে ফিল্মি পরিবেশ থাকলেও ছোট থেকে নায়িকা হওয়ার কোনও ইচ্ছে ছিল না ইয়ামির।
স্কুলের পরে তিনি কলেজে ভর্তি হন আইনের ছাত্রী হিসেবে। কিন্তু নিয়মিত ক্লাস করতে পারলেন না। ততদিনে শুরু হয়েছে অভিনয়। বই খাতা ও লাইট-সাউন্ড-ক্যামেরার দু’নৌকায় পা রেখে চলা আর সম্ভব হল না। ছেড়ে দিলে কলেজ। কুড়ির কোঠায় পা রাখা ঝকঝকে তরুণী কেরিয়ার শুরু করলেন বিনোদন দুনিয়ায়। তার প্রথম কাজ টেলিভিশনে। ‘চাঁদ কে পার ছালো’, ‘রাজকুমার আরিয়ান’ এবং ‘ইয়ে প্যায়ার না হোগা কম’ তাঁর ছোট পর্দার কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য।
বলিউডে সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করতে হল ২০১২ সাল অবধি। তার আগে অবশ্য কন্নড় ছবিতে অভিনয় করে ফেলেছন। প্রথম হিন্দি ছবি ‘ভিকি ডোনার’ দিয়েই ইন্ডাস্ট্রিতে বাজিমাত ইয়ামির। ছবিতে আয়ুষ্মান খুরানার বিপরীতে ইয়ামি অভিনয় করেছিলেন বাঙালি তরুণী অসীমা রায়ের ভূমিকায়। বক্স অফিসে সুপারহিট হয়েছিল সুজিত সরকার পরিচালিত এই ছবি। একাধিক পুরস্কার পেয়েছিলেন ইয়ামি। দু’বছরের বিরতির পরে ফের বলিউডে ফিরে আসেন ইয়ামি। অভিনয় করেন ‘অ্যাকশন জ্যাকসন’, ‘বদলাপুর’, ‘সনম রে’, ‘জুননিয়ৎ’র মতো ছবিতে। উজ্জ্বল ও নিখুঁত ত্বকের অধিকারিণী এই সুন্দরীর কাছে বিজ্ঞাপনের সুযোগও আসতে থাকে। হিন্দি সিনেমার গতধরা নায়িকা হিসেবে থাকতে চাননি ইয়ামি। বিভিন্ন ধরনের চিত্রনাট্যে নিজেকে মেলে ধরেছেন বিভিন্ন উপায়ে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.