You have reached your daily news limit

Please log in to continue


কর্মহীন আয়হীন ক্ষুধার্ত মানুষের বাজেট চাই

শুধু বাংলাদেশ নয়, পুরো পৃথিবী এখন কোভিড নাইনটিনের ভয়াল বিস্তারে বিপর্যস্ত। করোনা ভাইারাস নামক দানবের তাণ্ডবে সারা বিশ্ব আজ কম্পমান। ধনী-দরিদ্র কাউকে পরোয়া করছে না অদৃশ্য এ দানব। বন্দুক, কামান, আনবিক কি পারমাণবিক এমনকি হাইড্রোজেন বোমা দিয়েও কেউ লড়তে পারছে না এ ভাইরাসের বিরুদ্ধে। এসব মরণাস্ত্রের আবিষ্কারকরাও করোনার কাছে নাস্তানাবুদ। অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন সবকিছুই আজ করোনাভারে জর্জরিত। করোনা ভাইরাসের বড় ধাক্কা লেগেছে দেশের অর্থনীতিতে। এ অবস্থায় উৎপাদন, আমদানি-রপ্তানিসহ অর্থনীতির সব খাত ঠিক হতে কতটা সময় লাগবে, তা কেউ বলতে পারছেন না। এর মধ্যেই ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে ২০২০-২১ অর্থবছরের বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। এটি চলতি অর্থবছরের বাজেটের চেয়ে ৪৪ হাজার ৮১০ কোটি টাকা বেশি। শতাংশ হিসাবে ৮.৫৬ শতাংশ বেশি। বাজেটে ঘাটতি সাধারণত ৫ শতাংশের মধ্যে রাখা হয়। করোনার প্রভাবে প্রথমবারের মতো তা ৬ শতাংশ স্পর্শ করছে। বাজেটপূর্ব বিশ্লেষণে অর্থনীতিবিদরা রাজস্ব আয় লক্ষ্যমাত্রা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে বললেও অর্থমন্ত্রী তাতে কান দেননি। মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮২ হাজার ১৬ কোটি টাকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন