You have reached your daily news limit

Please log in to continue


হঠাৎ রাশিয়ায় রক্তচোষা পোকার আতঙ্ক!‌

তিন বছর আগে এই এক পোকার কারণে পৃথিবীতে মৃত্যু হয়েছিল দেড় লাখ লোকের। সেই পোকার আতঙ্কই ফিরে এসেছে। রাশিয়ার সার্বিয়া অঞ্চলে সাধারণত নানারকম বিষাক্ত পোকা দেখা যায়। কিন্তু এই পোকা শক্তিশালী। বিষাক্ত এমন যে কামড়ালে হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হচ্ছে। আর করোনা সংক্রমণের মধ্যে হঠাৎ করে এই পোকার আতঙ্কে নাজেহাল হয়েছে রুশ প্রশাসন। এখন পর্যন্ত সাড়ে আট হাজার মানুষ এই পোকাড় কামড়ে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। যার মধ্যে রয়েছে দু’‌হাজার শিশু। এই পোকাগুলো সাধারণত মানব শরীরে এনসেফালাইটিসের কারণ হয়ে দাঁড়ায়। পোকার কামড়ে মস্তিস্কে চিরস্থায়ী ক্ষতি হতে পারে। এছাড়া হাড়ের সংযোগস্থল এই পোকার কামড়ের পর ক্ষতির মুখে পড়তে পারে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন