You have reached your daily news limit

Please log in to continue


ফের একসঙ্গে সিয়াম-পূজা

ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরি। সৈকত নাসির, অনন্য মামুন ও দীপংকর দীপন মিলে তৈরি করছেন 'ত্রিভুজ' শিরোনামের সিনেমাটি। কোরবানির ঈদে ছবিটি মুক্তি দেয়ার লক্ষে আগামী সপ্তাহ থেকেই ছবির শুটিং শুরু হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন ছবিটির তিন পরিচালকই। জানা গেছে, করোনার সময়ের তিন পরিবারের তিনটি গল্প নিয়ে নির্মাণ হবে 'ত্রিভুজ'। তিনজন আলাদা তিনটি গল্প বলবেন না। একটি গল্পই তিনজন পরিচালনা করবেন। প্রযোজনা প্রতিষ্ঠান সেলিব্রিটি প্রোডাকশন ব্যানারে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক অনন্য মামুন, ইশতিয়াক আহমেদ এবং পাপ্পু রাজ। সিয়াম-পূজার সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে প্রাথমিক কথাবার্তা প্রায় চূড়ান্ত বলেও গণমাধ্যমকে নিশ্চিত করেছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। এর আগে সিয়াম-পূজা জুটির পোড়ামন টু ও দহন সিনেমা দর্শক মহলে বেশ সাড়া ফেলছে। বর্তমানে সিয়ামের হাতে বেশ কিছু সিনেমা রয়েছে। সর্বশেষ তিনি অভিনেত্রী পরীমনির সঙ্গে অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সিনেমায় কাজ করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন