You have reached your daily news limit

Please log in to continue


করোনা আক্রান্তদের সাহায্য করতেন ইরফান, জানতো না কেউ

দীর্ঘদিন ক্যান্সারে ভুগে সম্প্রতি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউড অভিনেতা ইরফান খান। তার অকাল প্রয়াণে শোকে কাতর হয়ে আছে ভারতীয় সিনেমা জগত। দারুণ একজন অভিনেতার পাশাপাশি উঁচু মনের মানুষ হিসেবেও সমাদৃত ছিলেন ইরফান। তার মৃত্যুর পর বেরিয়ে আসছে মানবিকতার অনেক গল্প। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো ইরফান খানের স্বভাব ছিল। বহু দুস্থ মানুষের উপকার করেছেন তিনি। তার প্রতি কৃতজ্ঞতায় একটি গোটা গ্রামের মানুষ গ্রামের নাম বদলে ফেলেছেন। করোনা আক্রান্তদের পাশেও ছিলেন এ অভিনেতা। কিন্তু অন্য অনেক তারকার মতো ঢাকঢোল পিটিয়ে তিনি সাহায্যের খবর প্রচার করেননি। করোনা আবহে চুপচাপ সাহায্য করে গিয়েছেন তিনি। অভিনেতার বন্ধু সম্প্রতি এই খবর প্রকাশ্যে এনেছেন। অভিনেতার সেই বন্ধুর নাম জিয়াউল্লা। তিনি জানিয়েছেন, ইরফান প্রায়ই মানুষকে সাহায্য করতেন। কিন্তু সবসময় খেয়াল রাখতেন যাতে এ নিয়ে কোনো খবর কখনো মিডিয়ায় প্রকাশিত না হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন