করোনায় আক্রান্ত নোবেলের বাবা
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৬ মে ২০২০, ১৮:০৭
কভিড-১৯ অর্থাৎ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাইনুল আহসান নোবেলের বাবা মোজাফফর হোসেন নান্নু। বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। আজ মঙ্গলবার প্রকাশ হয় গায়ক নোবেলের বিয়ের খবর। এই বিষয়ে জানতে নোবেলের বাবার সঙ্গে যোগাযোগ করা হয়। হলে তিনি জানান তার অসুস্থতার খবর।
মোজাফফর হোসেন নান্নু গণমাধ্যমকে জানান, গত সপ্তাহে ফরিদপুর মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষা করা হলে তার কভিড-১৯ শনাক্ত হয়। বর্তমানে গোপালগঞ্জের বাসায় পরিবারের সদস্যদের থেকে আলাদা থাকছেন তিনি। গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন নান্নু। তিনি বলেন, করোনাভাইরাস ‘পযেটিভ’ আসার পর থেকেই নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছি। এখন আগের চেয়ে ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন।